জামিন নিয়ে বিচারকের শোকজ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জামিন নামঞ্জুরের পরও ডাকাতি ও বিস্ফোরক মামলার আসামিকে জামিন দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে শোকজ করা হয়েছে।

গত বৃহস্পতিবার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একই সঙ্গে এ ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, গত ১ জুলাই কদমতলী থানার ডাকাতি ও বিস্ফোরক আইনের মামলার আসামি মো. নাজমুলকে জামিন দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। অথচ এর আগে ১৭ জুন একই আসামির জামিন আবেদন মহানগর দায়রা জজ আদালত নামঞ্জুর করেছিলেন।

আদেশে বলা হয়েছে, দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করার পর মাত্র ১৫ দিনের মধ্যে একই আসামিকে জামিন দেওয়া বিচারিক শৃঙ্খলার পরিপন্থি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।