‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ দলের অন্য নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিএনপির কয়েকজন নেতাকর্মী ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’সহ নানা স্লোগান তুলে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে জাতিয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় মাসউদসহ ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি এনসিপি।

1010499

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বার্তায় এই দাবি করা হয়।

বার্তায় এনসিপি জানায়, এই ধরনের হামলা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপের প্রমাণ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো।এনসিপি আরও বলেছে, বিএনপির নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ কর্তৃক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে, তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।

দলটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানায়, হামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এছাড়াও, বিএনপির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এনসিপি।
 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।