‘জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক দলের দেওয়া উচিত না’

জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘোষণা করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি  জাহিদুল ইসলাম। তিনি বলেন, এটি সরকারের দায়িত্ব। আমরা আশা করি, সরকার দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করবে। 
সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি সম্মেলনে অভিযোগ করে বলেন, যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থান হয়েছিল, সেই অনুযায়ী এখনো দেশ পরিচালিত হচ্ছে না। তিনি বলেন, আজও সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ পদে পতিত স্বৈরাচার সরকারের আস্থাভাজনরা বসে রয়েছেন এবং পূর্বের মতোই দেশ পরিচালনা করছেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র করছে। ছাত্রসমাজ এসব ষড়যন্ত্র মানবে না উল্লেখ করে তিনি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।