জেনে নিন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষা শুরু কবে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের ‘সহকারী হিসাবরক্ষক/ সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক’ পদের লিখিত (এমসিকিউ) ও লিখিত (রচনামূলক) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ১৭ অক্টোবর প্রতিষ্ঠানটির লিখিত (এমসিকিউ) টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) হাসিনা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ অক্টোবর সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। রাজধানীর ৭টি পৃথক কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। কেন্দ্রগুলো হলো কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ, গ্রিন ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, বিসিআইসি কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা পরদিন শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্রে বেলা ৩টা থেকে শুরু হবে। প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। প্রার্থীদের প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ এবং কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস আনা যাবে না।

খবরওয়ালা/এফএস
 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।