ঝালকাঠিতে একই গাছ থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে একই গাছে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫৩) ও ছেলে আসাদ মাঝি (৩৫)।

স্থানীয়দের দাবি, নিহত মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

তারা বলছে, রুবি বেগমের ছেলে আসাদ মাঝির সঙ্গে একই এলাকার এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই মহিলা বাড়ি থেকে অজানা কোনো স্থানে চলে যায়। পরে ওই মহিলাকে এনে দেওয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারের উপর নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। তারাই মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, সকালে স্থানীয়রা মা ও ছেলেকে বাড়ির পাশের একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ‍দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আব্দুস সালাম আরো বলেন, ‘এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তার আগে কিছু বলা যাচ্ছে না।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।