ঝিনাইদহে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শিশু একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা পিন্টু লাল দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণ করে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, পৌর মডেল স্কুল এন্ড কলেজ, শৈলকুপা উপজেলা দল ও মহেশপুর উপজেলা দল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।