ঝিনাইদহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ধানক্ষেত থেকে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের নলবিলের মাঠ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

নিহতের চাচাতো ভাই জামাল জানান, বিকেলে মোহাম্মদ আলী মাঠে কাজ করতে যান। রাতে স্থানীয় কৃষকরা এক ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মোহাম্মদ আলীর মরদেহ জমিতে পড়ে আছে। তার ঘাড় ও নাভির ওপর আঘাতের চিহ্ন ছিল। পরে আমরা পরিবারের লোকজনকে জানাই, এরপর তারা পুলিশে খবর দেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।