টাঙ্গাইলে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাহিত ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের পিচুরিয়াপাড়া নির্মানাধীন সেতুর নিচে লৌহজং নদী থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাহিত ইসলাম টাঙ্গাইল সৃষ্টি স্কুলের এবছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে কালিহাতীর ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলাম ওরফে সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে রাহিত নানার বাড়ি উপজেলা জোকারচর বেড়াতে আসে। এদিন দুপুর দুইটার দিকে সে আরও কয়েকজন কিশোরের সঙ্গে লৌহজং নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করা হয়৷ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।