ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিন (২৭)‌-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৩ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মহির উদ্দিন ওই গ্রামের মমতাজ উদ্দিন ওরফে সোনা মিয়ার ছেলে।

গ্রেপ্তারের পর রাতেই তাকে বনপাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালকসহ আটজন নিহত হন।

নিহতরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বাসিন্দা। তারা জাহিদুল ইসলামের নেতৃত্বে মাইক্রোবাসযোগে সিরাজগঞ্জে এক রোগী দেখার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তরমুজ পাম্প এলাকায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।