ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ওলিয়ার রহমান হাওলাদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার পুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওলিয়ার উপজেলার জাঙ্গালপাশা গ্রামের মৃত আলাল হাওলাদারের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে রেললাইন পার হচ্ছিলেন ওলিয়ার। এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী রুপসী বাংলা নামের একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  খবর পেয়ে রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত ওলিয়ার রহমান কানে একটু কম শুনতেন। ধারণা করা হচ্ছে, কানে কম শোনার কারণে তিনি ট্রেনের হর্ন শুনতে পাননি এবং এ দুর্ঘটনা ঘটেছে।

ভাঙ্গা রেলওয়ে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।