খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 21শে শ্রাবণ ১৪৩২ | ৫ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিউটি আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাতোর ইউনিয়নের ফরিংগাদিঘী গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত বিউটি আক্তার ওই গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী। ঘটনাস্থলে বিউটি আক্তারের মরাদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে বিউটি আক্তার পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষে সড়ের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন। পরে স্বজনরা মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
খবরওয়ালা/এমইউ