‘ডাকসু নির্বাচনে প্রতিটি হলে কত টাকা দেওয়া হয়েছে সবাই জানে’

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ডাকসু নির্বাচনে প্রতিটি হলে কত টাকা করে দেওয়া হয়েছে, কিভাবে প্রতারিত এবং প্রভাবিত করা হয়েছে, সেটা সবাই জানে; জানে না শুধু বিএনপি। 

গতকাল একটি টকশোতে তিনি এসব কথা বলেন। 

ফজলুর রহমান বলেন, এটা শুধু বিএনপি জানে না, বাকি সবাই জানে। যে-ই বিএনপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না, মেয়র ইলেকশন চাই না, উপজেলা নির্বাচন চাই না, শুধু পার্লামেন্ট ইলেকশন চাই; সেই দল কেন ডাকসু নির্বাচনে রাজি হলো? তাহলে বুঝতে হবে, আইকিউতে একটু ত্রুটি আছে।

বিএনপি কেন ইলেকশনে যাবে, যেই ছকটা জামায়াত এবং শিবির দীর্ঘদিন যাবৎ অর্থবিত্ত দিয়ে অন্ধকারের মধ্যে সাজিয়েছে। 

আগামীকাল হয়তো তার বিরুদ্ধে মিছিল হবে এমন আশঙ্কা প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, আমি আজকে বলতে চাই বিশ্ববিদ্যালয়গুলো দখল করার জন্য জামায়াত কত চেষ্টা করে, তাদের অর্থনৈতিক খরচ সীমাহীন।

বিএনপি কেন বিশ্ববিদ্যালয় দখল করতে পারল না— সেই প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, শিবির তো এই লক্ষ্যেই কাজ করেছে, কিন্তু আমরা তো শেখ হাসিনাকে সরানোর জন্য ১৫ বছর কাজ করেছি। সমস্ত আক্রমণটা তো আমাদের ওপর হয়েছে।

আর শিবিরের ওপর তো কোনো আক্রমণ হয়নি, কারণ তাদের তো খুঁজেই পাওয়া যায়নি। শিবির তো সব ছাত্রলীগের ভেতরে ঢুকে গেছে, এটা তো অনৈতিকতা। তিনি বলেন, আমি তো ১৭ বছর যাবৎ জগন্নাথ হলে যাইতে পারি নাই, জহুরুল হক হলে যাইতে পারি নাই, মুজিব হলে যাইতে পারি নাই, জিয়া হলে যাইতে পারি নাই; কোনো হলে যাইতে পারি নাই।

 

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।