ডিএমপিতে ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার পদায়ন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজনসহ মোট পাঁচ কর্মকর্তাকে পৃথক তিন আদেশে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে গতকাল মঙ্গলবার তাদের এই পদায়ন করা হয়।

পদায়নকৃতরা হলেন, উপ-পুলিশ কমিশনার সাদেক আহমেদ, অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার মারুফা নাজনীন, অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার জুয়েল ইমরান, সহকারী পুলিশ কমিশনার একেএম দৌলত আকবর ও সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান।

এদের মধ্যে উপ-পুলিশ কমিশনার সাদেক আহমেদ কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার মারুফা নাজনীনকে পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগে, অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার জুয়েল ইমরানকে স্টাফ অফিসার টু কমিশনার বিভাগে, সহকারী পুলিশ কমিশনার একেএম দৌলত আকবরকে ট্র্যাফিক এডমিন, রিসার্চ এন্ড কন্ট্রোল সেন্টারে এবং সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে পেট্রোল-উত্তরা পূর্ব বিভাগের পদায়ন করা হয়েছে।

খবরওয়ালা/জেআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।