ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা

আজ ২৬ মার্চ, বাঙালি জাতির এক বিশেষ দিন। স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। পুরো বিশ্বে যেখানে বাঙালি আছেন, সবাই আবেগ ভরে পালন করছেন স্বাধীনতা দিবস।

বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে। স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগল হোমপেজে এই বিশেষ আয়োজন করেছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে।
গুগলের হোমপেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে, নীল-সাদা আকাশে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বাতাসে উড়ছে। নিচে ইংরেজিতে গুগল লেখা রয়েছে। ডুডলটিতে ক্লিক করলেই বিশেষ একটি পেজ খুলে যাচ্ছে, যেখানে লেখা রয়েছে‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’

এর আগে ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করেছিল গুগল। তখন স্বাধীনতার ৪৩তম বার্ষিকী ছিল। এছাড়া বিজয় দিবসসহ বাংলাদেশের নানান গুরুত্বপূর্ণ দিবসে গুগল ডুডল প্রকাশ করেছে।

বিশেষ দিন উপলক্ষে হামেশাই নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। তারপর থেকে যত দিন এগিয়েছে ততই নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই বিশেষ ডুডল।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।