ঢাকায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকায় বিমান বাংলাদেশ অফিসের সামনে রাস্তা থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান জানান, আমরা সকাল পৌনে ৭টার দিকে খবর পাই, অজ্ঞাত এক বৃদ্ধ বিমান বাংলাদেশ অফিসের সামনে পড়ে আছে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তার মৃত্যু হয়। মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে।

তিনি জানান, নিহতের নাম ঠিকানা আমরা এখনও জানতে পারিনি। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।