ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির শিকার হয়ে মিজানুর রহমান (৪২) নামের এক ব্যবসায়ী মারা গেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। 

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মিজানুরের ছোট ভাই মাইনুদ্দীন জানান, তিনি রাজধানীর নিউমার্কেট এলাকার ‘নুর ম্যানশন’ বিপণিবিতানে কাপড়ের ব্যবসা করতেন এবং থাকতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ থেকে রজনীগন্ধা পরিবহনে ঢাকায় আসার পথে তিনি অচেতন হয়ে পড়েন। দুপুরে বাস শ্রমিকরা ফোন করে জানালে পরিবহনকর্মীদের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

পরিবারের দাবি, মিজানুর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কাছে আয়করের বিষয়ে আলোচনা করতে এক আইনজীবীর কাছে যাচ্ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।