ঢাকায় আজ নির্ধারিত কর্মসূচিগুলো

রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নানা কর্মসূচি থাকে। সোমবার (২৪ নভেম্বর) দিনের শুরুতে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

দুর্যোগ উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা : মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় শান্তি সহায়ক সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অর্থ উপদেষ্টার কর্মসূচি
• বেলা ১১টা : সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সভাটি অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদ বিভাগ নবনির্মিত ভবন-১-এর কক্ষ ৪০০, বাংলাদেশ সচিবালয়ে।

বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা ৩০ মিনিট : বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হল রুমে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

• সকাল ১০টা ৩০ মিনিট : কাওরান বাজার তিতাস অডিটোরিয়ামে তিতাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।