রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৮মিনিটে এই কম্পন ধরা পড়ে। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটেও নরসিংদীর পলাশে উৎপত্তি হয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৩।
একদিন আগে, শুক্রবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। এ ঘটনায় সারাদেশে ১০ জনের মৃত্যু এবং ৪ শতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে অনেকের মাথায় ইট খসে পড়ার ঘটনা ঘটেছে এবং আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে।
খবরওয়ালা /এসএস



