রাজধানী ঢাকার কিছু এলাকায় আজ (২৭মে) দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মূলত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (২৭ মে)এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্ট এবং নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশে এবং নবীনগর থেকে বংশী নদী পর্যন্ত এলাকায় ৮”×৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া সাভার এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
খবরওয়ালা/এফএস



