ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনের গেটে তালা ঝুলাল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি ভবনের মূল গেটে মধ্যরাতে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ। বুধবার (১৩ নভেম্বর) ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবেই তারা এ পদক্ষেপ নেয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতের দিকে এ ঘটনাটি ঘটে।

যেসব ভবনের গেটে তালা দেওয়া হয়েছে, সেগুলো হলো— চারুকলা অনুষদ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল এবং বিজ্ঞান ভবন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, যেসব নিরাপত্তারক্ষী ওই গেটগুলোয় দায়িত্বে ছিলেন, তাদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন। সেখানে সিসিটিভি ক্যামেরা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।