ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট

বাড়তি যানবাহনের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকা থেকে আসা ঈদে ঘরে ফেরা মানুষ। 

শিকারিকান্দা বাইপাস মোড় হয়ে ময়না মোড় হাক্কানি মোড়, পাটগুদাম ব্রিজমোড় থেকে শম্ভুগঞ্জের চায়না মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানজটের কারণে পিঁপড়ার গতিতে চলছে যানবাহন। 

এ নিয়ে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেছেন, ঈদে ঘরে ফেরা মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। তবে একসঙ্গে বেশি যানবাহন সড়কে নেমে পড়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।