জয়ের পর বাংলাদেশেকে ‘ধন্যবাদ’ এনজোর , রাফিনহাকে দিলেন বিনয়ের পরামর্শ

মেসি-লওতারো মার্টিনেজ,দিবালার মতো বিশ্বসেরা ফুটবলার ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করলো বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা। গত ছয় বছরে আর্জেন্টিনার সাথে কোন জয়ের দেখা পায় নি ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা ও সমান ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ব্রাজিল।

ব্রাজিলকে হারানোর পর এনজো ফার্নান্দেজ বাংলাদেশকে ধন্যবাদ দিতে ভুলে যান নি। বরাবরের মতোই বাংলাদেশের দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ—অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য। এই বিজয় আপনাদেরও।’ সঙ্গে পাশাপাশি জুড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা-বাংলাদেশের পতাকা ইমোজি। এনজোকে বিভিন্ন বার্তা পাঠিয়ে পাশে ছিলেন বাংলাদেশের সমর্থকেরা।

 8fsON0HkQPFPkAAAAASUVORK5CYII= জয়ের পর বাংলাদেশেকে ‘ধন্যবাদ’ এনজোর , রাফিনহাকে দিলেন বিনয়ের পরামর্শ

তারপূর্বে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনজো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পরবর্তী সময়ে বিনয়ী থাকো, রাফিনহা।’

ম্যাচের আগে রাফিনহা ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে রোমারিও টিভিকে বলেছিলেন, ‘আমরা তাদের হারিয়ে দেব। সেটা অবশ্যই হবে। সেটা হোক মাঠ কিংবা মাঠের বাইরে।’ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘নিশ্চিতভাবে আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করব। আমার কাছে যা আছে, সবটুকু ঢেলে দেব।’

 

জয়ের পর বাংলাদেশেকে ‘ধন্যবাদ’ এনজোর , রাফিনহাকে দিলেন বিনয়ের পরামর্শ

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।