ঢাকা মেডিক্যাল থেকে ৭০ দালাল আটক

ঢাকা মেডিক্যাল কলেজে দালালদের দৌরাত্ম দীর্ঘদিনের। রোগী ভর্তি থেকে শুরু করে সিট বাণিজ্য, টেস্ট বাণিজ্য এমন কোন কাজ নাই যা নিয়ে তারা দালালি করে না। তাদের কাছে অসহায় ঢাকা মেডিক্যালে চিকিাৎসা নিতে আসা রোগী এবং তাদের পরিবার। এবার ঢাকা মেডিক্যাল দালাল মুক্ত করতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযান চালিয়ে আটক করেছে ৭০ দালালকে। এদের মধ্যে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। আর ১২ জন সরকারি কর্মীকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে দালালবিরোধী অভিযান শুরু হয়। প্রায় চার ঘণ্টা ধরে এনএসআই ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে।

ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ৩৬ জনকে জেল-জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আরও ১২ জন সরকারি স্টাফকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক কর্নেল মো. রকিবুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।