ঢাবিতে ১৬ বছরের শিক্ষক নিয়োগ অনিয়মে তদন্ত শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

 বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বৃহস্পতিবার (২৬ জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কোন অনিয়ম হয়ে থাকলে তা লিখিতভাবে প্রমাণসহ  তদন্ত কমিটির কাছে দাখিলের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির কাছে অভিযোগ দাখিলের শেষ সময় ২৫ জুলাই। অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বরাবর জমা দিতে হবে, যিনি এই তদন্ত কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ বিষয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলামকে।

কমিটির অন্য সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য আ কা ফিরোজ আহমদ এবং আইন অনুষদের বর্তমান ডিন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোনো পক্ষ অনিয়ম বা পক্ষপাতিত্বের শিকার হয়ে থাকলে নির্ভয়ে তথ্য-প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দিলে তা তদন্ত সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।

খবরওয়ালা/আশ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।