‘থ্রি ইডিয়টস’ সিনেমার অভিনেতা মাধব ভাজে আর নেই

‘থ্রি ইডিয়টস’ খ্যাত ভারতীয় অভিনেতা মাধব ভাজে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এই অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছে বলিউড।

১৯৪৯ সালের ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেছিলেন মাধম ভাজে। তিনি ওয়াদিয়া কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন। তবে শুধুমাত্র অধ্যাপক হিসাবে নয়, একজন অভিনেতা ও নির্মাতা হিসেবেও তিনি বেশ কয়েকবার সম্মানিত হয়েছেন।

রাজ্য থিয়েটার প্রতিযোগিতায় অসামান্য অভিনয়ের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছিলেন হয়েছিলেন মাধব ভাজে। ভারতীয় এবং পাশ্চাত্য নাট্যকারদের নাটক নির্মাণের পাশাপাশি তিনি গোয়া কলা একাডেমির নাট্য বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।

আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির একজন সদস্য ছিলেন মাধব ভাজে। শুধু তাই নয়, জাতীয় এবং আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছিলেন এ অভিনেতা।

বলিউড ছাড়াও মারাঠি সিনেমায় অভিনয় করেছিলেন মাধব ভাজে। তার নির্মিত ‘হ্যামলেট’ পরবর্তী সময় পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। বিগত বেশ কয়েক বছরের ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড সিনেমায় অভিনয় করেছিলেন মাধব।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।