দক্ষিণ কোরিয়ায় গিয়ে থমকে গেল বাংলাদেশি শিক্ষার্থী দুই বন্ধুর জীবন

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দেবীদ্বারের দুই মেধাবী শিক্ষার্থী রাজিদ আয়মান (২০) ও হাসিবুল হাসান চৌধুরী (২১) গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে ওনজু শহরে একটি স্কুটি দুর্ঘটনায় তারা দুজন এবং তাদের আরেক বন্ধু শিহাব আহত হন। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

রাজিদ আয়মান দেবীদ্বার পৌর ফতেহাবাদ গ্রামের নান্নু মিয়া মাস্টারের ছেলে এবং হাসিবুল হাসান চৌধুরী ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের ওমর ফারুক চৌধুরীর ছেলে। তারা দুজনই ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু এবং পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর তারা উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ার কিউংডং বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগে ভর্তি হয়েছিলেন।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাজিদ ও হাসিবুলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় শোক ও প্রার্থনার আবহ বিরাজ করছে। পরিবারের সদস্যরা তাদের সন্তানের এমন অবস্থায় দিশাহারা হয়ে পড়েছেন। হাসিবুলের মা বারবার জ্ঞান হারাচ্ছেন আর বলছেন, ‘আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে দিন।’

আহতদের স্বজনরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসার ব্যয় অনেক বেশি, যা পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। তারা চিকিৎসার ব্যয়ভার বহনে সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহায়তা চেয়েছেন। রাজিদের বাবা নান্নু মিয়া এবং হাসিবুলের বাবা ওমর ফারুক চৌধুরী সবার কাছে তাদের সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।