দেশকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করতে চাই: পরিবেশমন্ত্রী

27 fay 4 2 24 দেশকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করতে চাই: পরিবেশমন্ত্রী
ঢাকা অফিস ॥ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পানির বোতলসহ সব প্রকার একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করতে শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, আমরা দূষণ মুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করতে চাই। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্লাস্টিক বর্জ্য মুক্ত হলে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত হাজার হাজার পরিবারও প্লাস্টিকের ক্ষতিকর দূষণ সম্পর্কে জানতে পারবে। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শুধু প্লাস্টিক নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের বর্জ্যমুক্ত হতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষরোপণ করতে হবে। তিনি বলেন, প্লাস্টিকের ভয়াবহ দূষণ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এ জন্য স্কুল, কলেজের সিলেবাসে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী উপহার দিতে চাই। সাবের হোসেন চৌধুরী এ সময় প্রতিষ্ঠানটির বিজ্ঞানাগারসহ সব প্রকারে সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি শাহেলী পারভীন-সহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।