ইরাকে মার্কিন হামলায় নিহত ১৬

30 fay 4 2 24 ইরাকে মার্কিন হামলায় নিহত ১৬
ঢাকা অফিস ॥ ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ও দেশটির সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ওপর এই হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় সিরিয়ার পর এবার ইরাক থেকে হতাহতের খবর পাওয়া গেলো।  শনিবার (৩ ফেব্রুয়ারি) ইরাক সরকারের মুখপাত্র জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর চালানো মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩ জন। এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা চাইতে ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ১৮ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছে বলে এর আগে জানানো হয়। যুদ্ধ পর্যবেক্ষণবিষয়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (২ ফেব্র“য়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং তেহরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানোর পরপরই পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ১৮ ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন দেইর এজ্জোর এলাকায়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।