ভেড়ামারা থানা পুলিশের অভিযানে মাদক জব্দ

01 fay 5 2 24 ভেড়ামারা থানা পুলিশের অভিযানে মাদক জব্দ
নিজ সংবাদ ॥ গত শনিবার (৩ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই বিষয়ে মাদক ব্যবসায়ী জিয়া ওরফে রিয়াদ (৩৩) কে আসামী করে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরও করা হয়েছে। জিয়া ওরফে রিয়াদ ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মধ্য পাড়া গ্রামের মৃত গাজী শেখে’র ছেলে। ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন সাতবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবর আলী বিশ্বাস এর ছেলে হাবিবুর রহমান (৭০) এর বাগান বাড়ির উত্তরে পুকুরের পশ্চিম পাড়ে বাঁশঝাড়ের নিচে থেকে ৪৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। আটক জিয়া ওরফে রিয়াদ’র বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় শনিবার (৩ ফেব্র“য়ারি) ভেড়ামারা থানায় মামলা করা হয়েছে। মামলা নং- ৬। আসামী গ্রেফতারে অভিযান অব্যহত আছে বলেও ভেড়ামারা থানা সুত্রে জানানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।