দেশের বেশ কিছু এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে, আগামীকাল বুধবার রাত ১০টা থেকে দেশের বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজ এবং হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশনের জন্য।

আজ মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। বন্ধ থাকার সময়কাল হবে বুধবার রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত। এই সময়ে ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট ও ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেড এবং কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) এলাকার সকল গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া শীতলক্ষা নদীর পশ্চিম দিকের পুরো নারায়ণগঞ্জও প্রভাবিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তাই গ্রাহকরা এই সময়ে সাবধান ও প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।