দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৫৫ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫২৭ জন।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ও ঢাকা উত্তর সিটিতে দুইজন করে এবং ঢাকা দক্ষিণ সিটিতে একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৯৮ জন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।