দৌলতপুরে দৈনিক খবরওয়ালার প্রতিনিধির আয়োজনে ইফতার মাহফিল

কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত শীর্ষস্থানীয় মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) উপজেলার তারাগুনিয়া থানার মোড়ে দৈনিক খবরওয়ালার দৌলতপুর প্রতিনিধি মাহাবুর রহমান সবুর মোল্লার আমন্ত্রণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক সংবাদ প্রতিনিধি এম মামুন রেজা, দৈনিক আমার দেশ প্রতিনিধি এম এ রাজ্জাক, বাংলাদেশ অবজারভার ও দিনকাল প্রতিনিধি এম এস শাহিন, দৈনিক নয়াদিগন্ত আহাদ আলী নয়ন, সমকাল প্রতিনিধি আহামেদ রাজু, ইনকিলাব প্রতিনিধি মাহাফুজুল আলম বাবলু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশের খবর প্রতিনিধি সাইদুর রহমান, আজকের প্রত্রিকার প্রতিনিধি তামিম আদনান,  চ্যানেল এস টেলিভিশনের ক্যামেরা পার্সন সেতু আহমেদ,  দেশের কন্ঠ ও ডেসটিনি  প্রতিনিধি জাহিদুল ইসলাম, ভোরের পাতা প্রতিনিধি ফরিদ আহমেদ, জনমতামত প্রতিনিধি মো. রনি,  সরেজমিন বার্তার আহসানুল হক,  সময়ের কাগজের প্রতিনিধি হারুনুর রশিদ, মাতৃজগতের প্রতিনিধি শিশির আলী, বন্ধন টিভির প্রতিনিধি  মোঃ বজলুল হক, দৈনিক বার্তার প্রতিনিধি মোঃ রাজিব আহাম্মেদ, তথ্য বার্তার প্রতিনিধি পিন্টু আলী, দৈনিক তথ্য বার্তার প্রতিনিধি  মো. রাসেল হোসাইন , জাগরণ টিভির প্রতিনিধি জনিরুল ইসলাম,  দৈনিক আমাদের দিন প্রতিনিধি মোঃ ওহিদুল ইসলাম নেন্টু, কুষ্টিয়ার খবর প্রতিনিধি মোঃ-আশরাফ আলী, কুষ্টিয়া প্রতিদিনের প্রতিনিধি মো. আতিকুজ্জামান, দৈনিক কৃষি কন্ঠের প্রতিনিধি মো. আশিক ইসলাম, স্বর্ণযুগ প্রতিনিধি মোঃ জাহিদ হাসান সরকারসহ উপজেলার সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে ইফতার মাহফিলে উপস্থিত দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি তাগিদ দেন সিনিয়র সাংবাদিকরা।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।