দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেন্সিডিলসহ তিন ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চরচিলমারী এলাকার  ৮৪/২ সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রীরচর এলাকার মো. নিজাম মন্ডলের (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে ভারতের মুর্শিদাবাদ এলাকার মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫) ও মো. বাপন মন্ডল (৩২) কে ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় বাংলাদেশী নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরিফ মন্ডল (২৫) পালিয়ে যায় বলে বিজিবি সূত্রে জানানো হয়।

বিজিবি সূত্রে আরো জানা যায়, হাটপাড়া এলাকায় মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও চরচিলমারী আকন্দপাড়া এলাকায় বিজিবির অভিযানে আরো ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ২২ হাজার ১০০ টাকা।

আটককৃত ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃত মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।