ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বগুড়ায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরের দিকে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ার একটি ফসলের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম পেশায় বেকারি ব্যবসায়ী ছিলেন এবং ওই এলাকার শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর একটি গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে জহুরুল একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। আজ ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এটিকে একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা এখনো জানা যায়নি। তিনি আরও জানান, মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।