ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেন তারা। আজকের মিছিলে দলটির নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। তবে দ্রুতই মিছিল শেষ করেন তারা।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ‘রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি।’

ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আমরাও শুনেছি, কিন্তু এটা নিশ্চিত নই। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।