নওগাঁয় অবৈধভাবে মজুত করা ৫০০ বস্তা চাল জব্দ

নওগাঁর বদলগাছীতে কীটনাশক ব্যবসায়ী শিবলু নামের এক ব্যক্তির শ্বশুরবাড়িতে অবৈধভাবে মজুত রাখা ৫০০ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (০৩ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার আতিয়া খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং খাদ্য বিভাগের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, শিবলু নামের ওই যুবক কীটনাশকের ব্যবসার আড়ালে উপজেলার নিমতলী গ্রামে তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে ৫০০ বস্তা চাল মজুত করেন। যেগুলোর সবই উন্নত জাতের আতপ চাল। কিন্তু চাল মজুতের জন্য যে লাইসেন্স প্রয়োজন তা ছিল না শিবলুর।

স্থানীয়দের অভিযোগ, এই চাল বেশি দামে গোপনে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল।

সহকারী কমিশনার আতিয়া খাতুন বলেন, মজুতকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে। তার আগ পর্যন্ত এ চালগুলো স্থানীয় থানা হেফাজতে থাকবে বলেও জানান তিনি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মিজানুর রহমান বলেন, ৫০০ বস্তা চাল উদ্ধার করে সিলগালা করা হয়েছে। থানায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

অভিযানের সময় প্রশাসনের লোকজন ছাড়াও স্থানীয় খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।