নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োগ নিয়ে যত গুঞ্জন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিমণ্ডলে কে যুক্ত হচ্ছেন তা নিয়ে তৈরি হয়েছে জলপনা-কল্পনা। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তবে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শিক্ষা উপদেষ্টা পরিবর্তনের কথা জানা যায়। গুঞ্জন উঠেছিল শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তিনি নিজেও একটি গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছিলেন। তবে সন্ধ্যা হতেই তার ঠিক বিপরীত চিত্র দেখতে পাওয়া যায়।

বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানান, ড. এম আমিনুল ইসলাম নন, নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তিনি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।  নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।