নবীনগরে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, বিদ্যালয়ের দপ্তরি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম (৪০) বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

যৌন নির্যাতনের শিকার ৪র্থ শ্রেণীর ছাত্রীর মা গত মঙ্গলবার (২৭ মে) ওই দপ্তরি ইমাদুল হক এনামকে অভিযুক্ত করে নবীনগর থানায় মামলা করেছেন।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৪র্থ ও ৫ম শ্রেণির ওই দুই ছাত্রীকে দুপুর আনুমানিক দেড়টার দিকে (মধ্যাহ্ন বিরতির সময়) বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিকক্ষে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম যৌন নিপীড়ন করেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে, এরপরই যৌন নির্যাতনের শিকার ৪র্থ শ্রেণির ছাত্রীর মা বাদী হয়ে স্থানীয় নবীনগর থানায় দপ্তরিকে আসামি করে মামলাটি করেন।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দপ্তির কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।