নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ২৩১, নাইটক্লাবের বিরুদ্ধে মামলা

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানীতে গত সপ্তাহে নাইটক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে বলে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মন্ত্রী জানিয়েছেন। এ ঘটনায় নিহতদের পরিবার নাইটক্লাবের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে মৃতের সংখ্যা ২২৫ বলা হয়েছিল

ডোমিনিকান নৌবাহিনীর মতে, ক্যারিবিয়ান পর্যটন কেন্দ্রে এই বছর  ইস্টারকে ঘিরে একাধিক অনুষ্ঠান এবং কার্যক্রম বাতিল করা হবে এবং সৈকত পার্টিওে নিষিদ্ধ করা হবে। পৌর কর্তৃপক্ষ পাবলিক স্কোয়ার এবং পার্কে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ইস্টার কার্যক্রমও স্থগিত করেছে।

গত ৮ এপ্রিল নিহত ভার্জিলিও রাফায়েল ক্রুজের আত্মীয়স্বজনরা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করেছেন। জেট সেট নাইটক্লাবের মালিক আন্তোনিও এসপাইলাট ডোমিনিকান প্রজাতন্ত্রের দ্বিতীয় বৃহত্তম সম্প্রচারক এবং ৫০টি রেডিও স্টেশনের মালিক।

ঘটনার পরপরই ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে এসপাইলাট বলেছেন, ‘শুরু থেকেই আমরা কর্তৃপক্ষের  সঙ্গে সম্পূর্ণ এবং স্বচ্ছভাবে সহযোগিতা করে আসছি।’

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্লাবটিতে ৭০০ থেকে ১ হাজার লোক থাকতে পারে।

যদিও দুর্যোগের সময় কতজন উপস্থিত ছিলেন তার কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই। কর্তৃপক্ষ ধসের কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে। তদারকিকারী একটি সরকারি বিভাগের প্রধান লিওনার্দো রেয়েসের মতে, ফরেনসিক তদন্তের একটি আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছাতে প্রায় তিন মাস সময় লাগবে।

সূত্র : রয়টার্স

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।