নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

নাটোরের নলডাঙ্গায় সাবমারসিবল মটর লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হাবিবুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিয়ার কাজিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

হাবিবুরের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে হাবিবুর নিজ বাড়িতে সাবমারসিবল মটরের বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।