নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ মে) রাত ৯টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকার লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে এনায়েতনগর এলাকায় দুই কিশোর গ্রুপের ঝামেলা সৃষ্টি হয়। পরবর্তীতে সেই ঝামেলাকে কেন্দ্র করে রাতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষকালে ওসমান নামের এক তরুণের ছুরিকাঘাতে ইয়াছিন আহত হয়। পরে ঘটনাস্থল থাকা মানুষজন তাকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে কিশোরকে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরই উভয় গ্রুপ স্থান ত্যাগ করে। ছুরিকাঘাতকারীকে তার ভাই রমজান পালাতে সহযোগিতা করেছে বলে জেনেছি। এজন্যই রমজানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।