নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার খানপুর এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন চারজন গার্মেন্ট শ্রমিক। বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মো. কামরুল (৩৫), মো. আফ্রিদি (২৫), মো. আতিকুর (২৪) এবং মো. সোহাগ (৩২)। তাদের সবাইকে সকাল ৮টার দিকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী মো. সালাম। তিনি জানান, দগ্ধ চারজনই খানপুর এলাকার মিথিলা টেক্সটাইল কারখানায় কর্মরত। বাসার রান্নাঘরে গ্যাস চুলায় রান্না করতে গিয়ে লাইটার জ্বালানোর সময় সিলিন্ডার লাইন থেকে গ্যাস লিক করে আগুন ধরে যায় এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে চারজনই দগ্ধ হন।

দগ্ধদের পরিচয় সম্পর্কে সালাম জানান, কামরুলের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জে, আতিকুরের বাড়ি টাঙ্গাইলের মধুবাগে, আফ্রিদি বরিশালের মুলাদীতে এবং সোহাগ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। সবাই আড়াইহাজারের খানপুর এলাকার একটি মেসে বসবাস করতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আফ্রিদির শরীরের ৮ শতাংশ, সোহাগের ২ শতাংশ, আতিকের ৫ শতাংশ এবং কামরুলের শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে। আপাতত তাদের সবার অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই এই দুর্ঘটনা ঘটে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।