নারী ও শিশুসহ নেত্রকোণায় সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন

নেত্রকোনায় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩২ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৩ জুন) গভীর রাতে জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর-বাঘমারা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

বিজিবি জানায়, ফিরিয়ে দেওয়া এসব ব্যক্তির মধ্যে ২২ জন নারী, একজন শিশু ও নয়জন পুরুষ রয়েছে। বর্তমানে তারা বিজয়পুর সীমান্ত ডাকবাংলোতে নিরাপত্তায় রয়েছে।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. কামরুজ্জামান জানিয়েছেন, তাদের নাম-ঠিকানা যাচাই শেষে থানায় হস্তান্তর করা হবে। তারা টাঙ্গাইল, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, ঢাকা, খুলনা, শেরপুর, জামালপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার।

পুশ ইনের এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সীমান্তবাসীর পক্ষ থেকে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।