নিখোঁজের ৩ দিন পরও সন্ধান মেলেনি স্কুলছাত্র অভির

ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব কৃষ্ণপুর গ্রামের তাহসীন বিশ্বাস অভি (১৪) তিন দিন থেকে নিখোঁজ রয়েছে। একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন তার মা আখি বেগম।

নিখোঁজ অভি পার্শ্ববর্তী বারেক আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় অভি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না।

মঙ্গলবার (১২) দুপুরে অভির বাড়িতে গেলে দেখা যায়, উঠানে দাঁড়িয়ে আর্তনাদ করছেন মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ও আমার একমাত্র সন্তান। ওই দিন সন্ধ্যায় পড়ার টেবিল থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর আর ফিরল না।

ঝিনাইদহ সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।