‘নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান’

ভারতের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে পাকিস্তান—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।

বুধবার (৭ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক শেষে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুসারে পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভারতীয় আগ্রাসনে নিরীহ নাগরিকদের প্রাণহানি ও দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাবে পাকিস্তান যেকোনো সময়, স্থান ও উপায়ে প্রতিক্রিয়া জানাতে পারে।’

বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ‘ভারতের আগ্রাসনে ক্ষুব্ধ ও শোকাহত পুরো পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং দেশের প্রতিরক্ষায় সময়োপযোগী পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। যেকোনো আগ্রাসনের জবাবে জাতি সম্পূর্ণ প্রস্তুত।’

এ ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘ভারতের অবৈধ কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

পাকিস্তান পুনরায় জানায়, তারা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে কোনো ছাড় দেওয়া হবে না।

 

সূত্র: বিবিসি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।