ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।

বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ-২০২৪’-এর চূড়ান্ত পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশনার কথা জানান আইজিপি।

তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব যেন বাংলাদেশের নিরাপত্তার ওপর না পড়ে, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যাতে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারে—সেই বিষয়টি মাথায় রেখে সীমান্ত জেলার পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।’

এদিকে, চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুই দেশকে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে—এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য দুই প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান উত্তেজনা থেকে বেরিয়ে এসে এই অঞ্চলের জনগণের বৃহত্তর কল্যাণে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।