নিজ বাড়ি থেকে কোরিয়ান অভিনেত্রীর ম’রদে’হ উদ্ধার

খবরওয়ালা বিনোদন ডেস্ক: ’দ্য ভিলাইসেন এবং ব্ল্যাক’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা প্রতিভাবান কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫৫ মিনিটে নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। 

এই অভিনেত্রীর বাড়ি দেশটির পূর্ব সিউলের সিওংসু-ডং অঞ্চলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪।

জানা গেছে, এক বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার। কিন্তু কথা অনুযায়ী দেখা করতে না পারায় যোগাযোগের চেষ্টা করলে তাতে ব্যর্থ হন ওই বন্ধু। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।

এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের আশঙ্কা খুঁজে পাইনি। তবে তার মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

এদিকে ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছিলেন অভিনেত্রী কিম সে-রন। ওই সময় রেলিং ও ট্রান্সফরমারে ধাক্কা দিয়েছিলেন তিনি। এ কারণে তাকে  ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।

প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে একটি নাটকে অভিনয় করেন কিম সে-রন। নাটকটির মাধ্যমে অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু স্বাস্থ্যগত জটিলতার জন্য বিতর্ক সৃষ্টি হওয়ায় আর নিয়মিত হওয়া হয়নি এ অভিনেত্রীর।

সূত্র: কোরিয়া টাইমস

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।