যুব মহিলা লীগের সভানেত্রী রিতা খান গ্রে’প্তা’র

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে যুব মহিলা লীগনেত্রী রিতা খানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। 

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে 

 উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রিতা খান দীর্ঘদিন ধরে উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তিনি বলেন, ‘উত্তরায় আওয়ামী লীগের প্রতিটি হামলায় রিতা খান অগ্রণী ভূমিকা রেখেছেন, যার ছবি ও প্রমাণ বিভিন্ন মিডিয়ায় রয়েছে।তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, রিতা খানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার হওয়া রিতা খান সাবেক তুরাগ থানা যুব মহিলা লীগের সভানেত্রী ছিলেন। তিনি তুরাগের বাউনিয়া দলিপাড়া এলাকার বাসিন্দা।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।