নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁদপুরে ১১ জেলে গ্রেপ্তার

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ২৭ লাখ মিটার জাল, ২৪১ কেজি ইলিশ এবং ছয়টি মাছ ধরার নৌকা।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের কর্মকর্তারা অভিযান চালান। এতে ১১ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে পাঁচটি মামলা করা হয়েছে।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ‘সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ তৎপর রয়েছে। নিষিদ্ধ সময় যারা নদীতে ইলিশ আহরণে নামবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’

তিনি আরও জানান, জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।