নুসরাতের জামিনে যা বললেন জায়েদ খান

অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনের সংবাদ জেনে জায়েদ খান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। সঙ্গে তিনি একটি ফটোকার্ড জুড়ে দিয়েছেন।

ফারিয়া আজ চারটার মধ্যে গাজীপুরের কাশিমপুর মুক্তি পেয়ে যাবে জানিয়ে জায়েদ খান বলেন, আদালতের আদেশটা নিয়ে কিছুক্ষণের মধ্যে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে আইনজীবির সঙ্গে কথা হচ্ছে। একই মিথ্যা মামলার আসামি আমাকেও করা হয়েছে।

গত বছর ২৬ জুন দেশে বাহিরে চলে এসেছেন জানিয়ে জায়েদ খান বলেছিলেন, শিল্পীরা কি মানুষ মারতে পারে! দেশে মানুষরা সব বুঝে। আমাদের শিল্পীদের পাশে সব সময় থাকবে। এই বিশ্বাস সব সময় আমাদের আছে।

হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে। এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনকে আসামি করে এ মামলা করেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে। এতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও।

থাইল্যান্ডে যাওয়ার জন্য গত রবিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

খবরওয়ালা/এমইউ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।